আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটি আরও বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট একটি সূত্র প্রথম আলোকে বলেছে, এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হতে পারে। চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সে হিসাবে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এ ছুটি নির্ধারণ করা আছে।